14গাদ থেকে দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ;
15নপ্তালি থেকে ঐননের ছেলে অহীরঃ।”
16সমাজের মধ্য থেকে এই ব্যক্তিদের নিযুক্ত করা হল। তারা নিজের নিজের গোষ্ঠীর নেতা ছিলেন। ইস্রায়েলী গোষ্ঠীসমূহের তারা শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন।
17যাদের নাম দেওয়া হয়েছিল, মোশি ও হারোণ সেই ব্যক্তিদের নিলেন।
18দ্বিতীয় মাসের প্রথম দিনে, তাঁরা সমস্ত সমাজকে একত্র হওয়ার আহ্বান দিলেন। জনতার পৈতৃক কুল তাদের গোষ্ঠী ও পরিবার অনুযায়ী সূচিত হচ্ছিল, যাদের বয়স কুড়ি বা তারও বেশি, সেই সমস্ত পুরুষ ব্যক্তিরই নাম এক একজন করে তালিকাভুক্ত করা হয়েছিল,