45সমস্ত ইস্রায়েলী, যাদের বয়স কুড়ি বছর এবং তারও বেশি, যারা ইস্রায়েলী সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম ছিল তাদের নিজের নিজের গোষ্ঠী অনুসারে গণিত হয়েছিল।
46এই সমগ্র জনগোষ্ঠীর সংখ্যা ছিল 6,03,550 জন।
47লেবীয় গোষ্ঠীভুক্ত পরিবারগুলি অন্যদের সঙ্গে গণিত হয়নি।
48সদাপ্রভু মোশিকে বলেছিলেন,
49“তুমি অবশ্যই লেবির গোষ্ঠীকে গণনা করবে না অথবা অন্যান্য ইস্রায়েলীদের সঙ্গে তাদের সংখ্যা যুক্ত করবে না।