গণনা পুস্তক 1

তার পরিবর্তে, লেবীয়দের নিয়োগ করবে, যেন তারা সাক্ষ্যস্বরূপ উপাসনা-তাঁবু, তার আসবাব এবং তার মধ্যবর্তী সমস্ত দ্রব্যের তত্ত্বাবধায়ক হয়। তারা উপাসনা-তাঁবু ও তার সমস্ত দ্রব্য বহন করবে; তারা তার তত্ত্বাবধান করবে এবং তার চতুর্দিকে ছাউনি স্থাপন করবে।

Numbers 1:50 (UKJV) But you shall appoint the Levites over the tabernacle of testimony, and over all the vessels thereof, and over all things that belong to it: they shall bear the tabernacle, and all the vessels thereof; and they shall minister unto it, and shall camp round about the tabernacle.

48সদাপ্রভু মোশিকে বলেছিলেন,

49“তুমি অবশ্যই লেবির গোষ্ঠীকে গণনা করবে না অথবা অন্যান্য ইস্রায়েলীদের সঙ্গে তাদের সংখ্যা যুক্ত করবে না।

50তার পরিবর্তে, লেবীয়দের নিয়োগ করবে, যেন তারা সাক্ষ্যস্বরূপ উপাসনা-তাঁবু, তার আসবাব এবং তার মধ্যবর্তী সমস্ত দ্রব্যের তত্ত্বাবধায়ক হয়। তারা উপাসনা-তাঁবু ও তার সমস্ত দ্রব্য বহন করবে; তারা তার তত্ত্বাবধান করবে এবং তার চতুর্দিকে ছাউনি স্থাপন করবে।

51যখনই উপাসনা-তাঁবুর স্থানান্তরের প্রয়োজন হবে, লেবীয়েরা তা খুলে ফেলবে। যখন উপাসনা-তাঁবু স্থাপন করতে হবে, লেবীয়েরাই তা করবে। অন্য যে কেউ তার নিকটবর্তী হয়, তাকে বধ করতে হবে।

52ইস্রায়েলীরা তাদের নিজের তাঁবু, শ্রেণী অনুসারে প্রত্যেকজন তার নিজস্ব ছাউনিতে, নিজেরাই পতাকার তলায় স্থাপন করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.