গণনা পুস্তক 18

“তুমি পবিত্রস্থান ও যজ্ঞবেদির জন্য দায়ী হবে, যেন আবার ইস্রায়েলীদের উপর আমার রোষ না বর্তায়।

Numbers 18:5 (UKJV) And all of you shall keep the charge of the sanctuary, and the charge of the altar: that there be no wrath any more upon the children of Israel.

3তারা তোমার প্রতি দায়িত্বশীল থাকবে এবং তারা তাঁবুর সংশ্লিষ্ট সমস্ত কাজ করবে, কিন্তু পবিত্রস্থানের আসবাব অথবা যজ্ঞবেদির কাছে যাবে না, নতুবা তুমি এবং তারা উভয়ই মারা পড়বে।

4তারা তোমার সঙ্গে যুক্ত হয়ে সাক্ষ্য তাঁবুর তত্ত্বাবধানের জন্য দায়ী হবে, তাঁবু সংক্রান্ত সমস্ত কাজের জন্যই, কিন্তু কেউই যেখানে তোমরা থাকবে সেখানে যাবে না।

5“তুমি পবিত্রস্থান ও যজ্ঞবেদির জন্য দায়ী হবে, যেন আবার ইস্রায়েলীদের উপর আমার রোষ না বর্তায়।

6আমি স্বয়ং তোমার সহচর লেবীয়দের, ইস্রায়েলীদের মধ্য থেকে মনোনীত করে, তোমাকে উপহার দিয়েছি, সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করেছি, যেন তারা সমাগম তাঁবুর কাজকর্ম করতে পারে।

7কিন্তু যজ্ঞবেদি সম্পর্কিত সমস্ত বিষয়ে এবং পর্দার অভ্যন্তরে শুধুমাত্র তুমি ও তোমার ছেলেরা যাজকরূপে পরিচর্যা করবে। আমি যাজকত্ব পদের পরিচর্যা, তোমাকে উপহারস্বরূপ দিয়েছি। অন্য কেউ যদি পবিত্রস্থানের কাছে যায়, তার প্রাণদণ্ড হবে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.