29হে মোয়াব, ধিক্ তোমাকে! কমোশের প্রজারা, তোমরা বিনষ্ট হলে। সে তার ছেলেদের পলাতকদের হাতে, ও মেয়েদের বন্দিরূপে সমর্পণ করেছে, ইমোরীয়দের রাজা সীহোনের হাতে।
30“কিন্তু আমরা তাদের নিপাতিত করেছি; হিষ্বোন দীবোন পর্যন্ত ধ্বংস হয়েছে, আমরা নোফঃ পর্যন্ত তাদের ধ্বংস করেছি, যা মেদ্বা পর্যন্ত বিস্তৃত।”
31এইভাবে ইস্রায়েল ইমোরীয়দের দেশে বসতি স্থাপন করল।
32মোশি যাসেরে গুপ্তচর পাঠানোর পর, ইস্রায়েলীরা তার চতুর্দিকের গ্রামগুলি অধিকার করে নিল এবং সেখানকার সমস্ত ইমোরীয়দের বিতাড়িত করল।
33তারপর তারা ঘুরে বাশনের পথে উঠে গেল। আর বাশনের রাজা ওগ তাঁর সৈন্যদল নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ইদ্রিয়ীতে এলেন।