10পৃথিবী, তাঁর মুখ খুলে কোরহের সঙ্গে তার অনুগামী দলকে গ্রাস করেছিল। সেসময় আগুন, 250 জন ব্যক্তিকেও পুড়িয়ে দিয়েছিল। তাদের ঘটনা দৃষ্টান্তস্বরূপ হয়ে রইল।
11যাইহোক, কোরহের বংশধরেরা কেউই মারা পড়েনি।
12গোষ্ঠী অনুযায়ী, শিমিয়োনের বংশধরেরা হল: নমূয়েল থেকে নমূয়েলীয় গোষ্ঠী, যামীন থেকে যামীনীয় গোষ্ঠী, যাখীন থেকে যাখীনীয় গোষ্ঠী,
13সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী, শৌল থেকে শৌলীয় গোষ্ঠী।
14এরা সবাই শিমিয়োনের গোষ্ঠী। এদের গণিত পুরুষের সংখ্যা 22,200।