37এরা সবাই ইফ্রয়িম গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 32,500। গোষ্ঠী অনুযায়ী, এরা সকলে যোষেফের বংশধর।
38গোষ্ঠী অনুযায়ী, বিন্যামীনের বংশধরেরা হল: বেলা থেকে বেলায়ীয় গোষ্ঠী, অস্বেল থেকে অস্বেলীয় গোষ্ঠী। অহীরাম থেকে অহীরামীয় গোষ্ঠী।
39শূফম থেকে শূফমীয় গোষ্ঠী, হুফম থেকে হুফমীয় গোষ্ঠী।
40অর্দ এবং নামানের মাধ্যমে, বেলার বংশধরেরা হল: অর্দ থেকে অর্দীয় গোষ্ঠী, নামান থেকে নামানীয় গোষ্ঠী।
41এরা সবাই বিন্যামীনের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা হল 45,600।