2“বংশ অনুসারে সমস্ত ইস্রায়েলী সম্প্রদায়ের লোকগণনা করো। তাদের সবাইকে গণনা করো যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি এবং যারা ইস্রায়েলী সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম।”
3অতএব মোশি ও যাজক ইলীয়াসর, মোয়াবের সমতলে, জর্ডনের কাছে, যিরীহোর অপর পাশে, তাদের সঙ্গে আলাপ করলেন ও বললেন,
4“সদাপ্রভু যেমন মোশিকে আদেশ করেছেন, কুড়ি বছর বা তারও বেশি বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করো।” এই ইস্রায়েলীরা মিশর থেকে বের হয়ে এসেছিল:
5ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের বংশধরেরা হল: হনোক থেকে হনোকীয় গোষ্ঠী, পল্লু থেকে পল্লুয়ীয় গোষ্ঠী;
6হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী, কর্মি থেকে কর্মীয় গোষ্ঠী।