42গোষ্ঠী অনুযায়ী, দানের বংশধরেরা হল: শূহম থেকে শূহমীয় গোষ্ঠী। এরা সবাই দানের গোষ্ঠী।
43তারা সবাই শূহমীয় গোষ্ঠীভুক্ত ছিল। তাদের গণিত সংখ্যা ছিল 64,400।
44গোষ্ঠী অনুযায়ী, আশেরের বংশধরেরা হল: যিম্ন থেকে যিম্নীয় গোষ্ঠী, যিস্বি থেকে যিস্বীয় গোষ্ঠী, বরিয় থেকে বরিয়ীয় গোষ্ঠী।
45আবার বরিয়ের বংশধরেরা হল: হেবর থেকে হেবরীয় গোষ্ঠী, মল্কীয়েল থেকে মল্কীয়েলীয় গোষ্ঠী।
46আশেরের সারহ নামে একটি মেয়ে ছিল।