22সোনা, রুপো, ব্রোঞ্জ, লোহা, টিন, সীসা,
23এবং অন্য যে সমস্ত দ্রব্য আগুনের উত্তাপ সহ্য করতে পারে, তাদের আগুনের মধ্য দিয়ে পরিশোধন করতে হবে, তখন তা শুদ্ধ হবে। তা সত্ত্বেও, শুদ্ধকরণের জল দিয়ে সেসব পরিশোধন করতে হবে। যে কোনো দ্রব্য আগুনের উত্তাপ সহ্য করতে পারে না, সেগুলি জলে পরিশোধন করতে হবে।
24সপ্তম দিনে তোমরা নিজেদের বস্ত্র ধুয়ে পরিষ্কৃত হবে। তারপর তোমরা ছাউনিতে প্রবেশ করবে।”
25সদাপ্রভু মোশিকে বললেন,
26“তুমি, যাজক ইলিয়াসর এবং সমাজের বংশ-প্রধানেরা, সমস্ত বন্দি মানুষ ও ধৃত পশুদের সংখ্যা গণনা করো।