44গোষ্ঠী অনুসারে তাদের গণিত সংখ্যা ছিল 3,200।
45মরারি গোষ্ঠীর এই ছিল মোট সংখ্যা। সদাপ্রভু মোশির মাধ্যমে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে মোশি ও হারোণ তাদের গণনা করেছিলেন।
46এইভাবে মোশি, হারোণ এবং ইস্রায়েলের নেতারা, সমস্ত লেবীয়দের, তাদের গোষ্ঠী ও বংশ অনুসারে গণনা করেছিলেন।
47ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক সমস্ত পুরুষ যারা পরিচর্যার ও সমাগম তাঁবু বহনের জন্য আসত,
48তাদের গণিত সংখ্যা হয়েছিল 8,580।