5সদাপ্রভু মোশিকে বললেন,
6“অন্য ইস্রায়েলীদের মধ্য থেকে লেবীয়দের নিয়ে, তাদের আনুষ্ঠানিকভাবে শুদ্ধ করো।
7তাদের শুদ্ধকরণের জন্য এই কাজ করো, তাদের উপর শুদ্ধকরণের জল সেচন করো; তারা সমস্ত শরীরের লোম ক্ষৌরি করে, জলে তাদের পোশাক ধুয়ে ফেলুক ও এইভাবে নিজেদের শুচি করুক।
8শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দা সমেত তারা একটি এঁড়ে বাছুর নেবে; তারপর পাপার্থক বলির জন্য তুমি দ্বিতীয় একটি এঁড়ে বাছুর নেবে।
9লেবীয়দের সমাগম তাঁবুর সামনের দিকে আনবে এবং সমস্ত ইস্রায়েলী সমাজকে একত্র করবে।