13আমার প্রজাদের তোরণদ্বারগুলি দিয়ে তোমাদের সমরাভিযান করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে, তাদের দুর্ভোগের জন্য তোমাদের তাদেরকে ঘৃণা করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে, না তাদের ধনসম্পদ কেড়ে নেওয়া তোমাদের উচিত হয়েছিল তাদের বিপর্যয়ের দিনে।
14তাদের পলাতকদের হত্যা করার জন্য রাস্তার সংযোগস্থানগুলিতে তোমাদের দাঁড়ানো উচিত হয়নি, না তো তাদের কষ্ট-সংকটের সময়ে অবশিষ্ট লোকেদের সমর্পণ করা তোমাদের উচিত হয়েছে।
15“সমস্ত জাতির জন্য সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে। তোমরা যেমন করেছ, তোমাদের প্রতিও তেমনই করা হবে; তোমাদের কাজগুলির প্রতিফল তোমাদেরই মাথার উপরে ফিরে আসবে।
16তোমরা যেমন আমার পবিত্র পর্বতে পান করেছিলে, তেমনই সব জাতি অবিরত পান করবে; তারা পান করবে ও করেই যাবে, এবং এমন হবে, যেন তেমন কখনও হয়নি।
17কিন্তু সিয়োন পর্বতে উদ্ধারপ্রাপ্ত লোকেরা থাকবে; তা পবিত্র হবে, আর যাকোবের কুল তার উত্তরাধিকার ভোগ করবে।