11যেদিন তুমি দূরে দাঁড়িয়েছিলে, যখন বিজাতীয় লোকেরা তার ধনসম্পদ বয়ে নিয়ে যাচ্ছিল, বিদেশিরা তার তোরণদ্বারগুলিতে প্রবেশ করে জেরুশালেমের জন্য গুটিকাপাত করেছিল, তুমিও তাদের একজনের মতো হয়েছিলে।
12তোমার ভাই-এর দুর্ভাগ্যের দিনে, তার প্রতি তোমার হীনদৃষ্টি করা উচিত ছিল না, তাদের বিনাশের দিনে যিহূদার লোকদের সম্পর্কে তোমার উল্লসিত হওয়া উচিত ছিল না, না তো তাদের কষ্ট-সংকটের সময়ে তোমাদের এত বেশি দর্প করা উচিত হয়েছিল।
13আমার প্রজাদের তোরণদ্বারগুলি দিয়ে তোমাদের সমরাভিযান করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে, তাদের দুর্ভোগের জন্য তোমাদের তাদেরকে ঘৃণা করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে, না তাদের ধনসম্পদ কেড়ে নেওয়া তোমাদের উচিত হয়েছিল তাদের বিপর্যয়ের দিনে।
14তাদের পলাতকদের হত্যা করার জন্য রাস্তার সংযোগস্থানগুলিতে তোমাদের দাঁড়ানো উচিত হয়নি, না তো তাদের কষ্ট-সংকটের সময়ে অবশিষ্ট লোকেদের সমর্পণ করা তোমাদের উচিত হয়েছে।
15“সমস্ত জাতির জন্য সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে। তোমরা যেমন করেছ, তোমাদের প্রতিও তেমনই করা হবে; তোমাদের কাজগুলির প্রতিফল তোমাদেরই মাথার উপরে ফিরে আসবে।