18আর সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা তোমার কাছে তার কোনো ঋণ থাকে, তা আমারই বলে গণ্য করো।
19আমি পৌল, নিজের হাতে এই পত্র লিখছি, আমি তা সব শোধ করব। তুমি নিজেই যে আমার কাছে ঋণে বাঁধা আছ, সেকথা আর উল্লেখ করলাম না।
20ভাই, আমরা দুজনই প্রভুতে আছি। প্রভুতে আমি তোমার কাছ থেকে এই উপকার যেন পেতে পারি; খ্রীষ্টে তুমি আমাকে এ বিষয়ে নিশ্চিন্ত করো।
21তোমার আনুগত্যের উপরে আস্থা রেখেই আমি তোমাকে লিখছি, কারণ আমি জানি যে, আমি যা চাই তুমি তার চেয়েও বেশি করবে।
22আরও একটি কথা: আমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করো, কারণ তোমাদের সব প্রার্থনার উত্তরস্বরূপ, আমি তোমাদের কাছে ফিরে যাওয়ার আশা করি।