22এই কারণেই, আমি তোমাদের কাছে যেতে চেয়েও প্রায়ই বাধা পেয়েছি।
23কিন্তু এখন, এই সমস্ত অঞ্চলে কাজ করার জন্য, আমার আর কোনও স্থান নেই এবং যেহেতু আমি বহু বছর যাবৎ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আকুল হয়ে আছি,
24আমি স্পেনে যাওয়ার সময় তা করার পরিকল্পনা করেছি। ওই পথ অতিক্রম করার সময় আমি আশা করি তোমাদের পরিদর্শন করব, যেন কিছু সময় তোমাদের সান্নিধ্য উপভোগের পর তোমরা আমার সেখানে যাওয়ার ব্যবস্থা করে দাও।
25এখন, আমি অবশ্য জেরুশালেমের পবিত্রগণের পরিচর্যা করার জন্য আমার যাত্রাপথে আছি।
26কারণ জেরুশালেমের পবিত্রগণের মধ্যে যারা দীনদরিদ্র, তাদের জন্য ম্যাসিডোনিয়া ও আখায়ার লোকেরা কিছু অনুদান সংগ্রহ করেছিল।