10যেমন লেখা আছে: “ধার্মিক কেউই নেই, একজনও নেই;
11বোঝে, এমন কেউই নেই, কেউই ঈশ্বরের অন্বেষণ করে না।
12সকলেই বিপথগামী হয়েছে, তারা একসঙ্গে অকর্মণ্য হয়ে পড়েছে, সৎকর্ম করে এমন কেউই নেই, একজনও নেই।”
13“তাদের কণ্ঠ উন্মুক্ত কবরস্বরূপ; তাদের জিভ প্রতারণার অনুশীলন করে।” “কালসাপের বিষ তাদের মুখে।”
14“তাদের মুখ অভিশাপে ও তিক্ততায় পূর্ণ।”