15“তাদের চরণ রক্তপাতের জন্য দ্রুত দৌড়ায়;
16বিনাশ ও দুর্গতি তাদের সব পথ চিহ্নিত করে,
17আর তারা শান্তির পথ জানে না,”
18“তাদের চোখে ঈশ্বরভয় নেই।”
19এখন আমরা জানি যে, বিধান যা কিছু বলে, যারা বিধানের অধীনে আছে আসলে তাদেরই বলে, যেন প্রত্যেকের মুখ বদ্ধ হয় ও সমস্ত জগৎ ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়।