4তাদের ছেড়ে আমি যখন এগিয়ে গেলাম ঠিক তখনই তাঁর দেখা পেলাম, যাঁকে আমার হৃদয় ভালোবাসে। আমি তাঁকে আঁকড়ে ধরলাম, তাঁকে কিছুতেই ছাড়লাম না, যতক্ষণ না তাঁকে আমার মায়ের বাড়িতে, আমার জন্মদাত্রীর বাড়িতে নিয়ে গেলাম।
5জেরুশালেমের কন্যারা, মাঠের গজলা হরিণীদের এবং হরিণশাবকদের দিব্যি দিয়ে আমি তোমাদের বলছি, যতক্ষণ না বাসনা জেগে উঠছে, ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।
6বণিকদের বিভিন্ন মশলাপাতি সহযোগে তৈরি গন্ধরস ও কুন্দুরুর সুবাস ছড়িয়ে, মরুপ্রান্তর পেরিয়ে ধোঁয়ার স্তম্ভের মতো কে আসে ওই?
7ও মা! দেখো, দেখো! এ যে শলোমনের ঘোড়ার গাড়ী, যাকে ষাটজন যোদ্ধা পাহারা দিচ্ছে, যারা ইস্রায়েলের সর্বোত্তম বীর,
8এরা প্রত্যেকেই সশস্ত্র, প্রত্যেকেই রণাঙ্গনের অভিজ্ঞতালব্ধ, এদের প্রত্যেকের কটিদেশে নিজ নিজ তরবারি সংলগ্ন, রাত্রিকালীন সন্ত্রাসের মোকাবিলায় সর্বদা প্রস্তুত।