পরমগীত 6

রানি সম্ভবত ষাটজন, আর উপপত্নী আশি জন, আর কুমারীর সংখ্যা অগণ্য;

Song of Solomon 6:8 (UKJV) There are threescore queens, and fourscore concubines, and virgins without number.

6তোমার দন্তপঙক্তি যেন একপাল মেষ, যাদের সদ্য ধৌত করা হয়েছে, ওরা কেউ একা নয়, প্রত্যেকের সঙ্গে রয়েছে তার যমজ শাবক।

7ঘোমটায় আবৃত তোমার কপোল অর্ধ কর্তিত ডালিম ফলের মতো।

8রানি সম্ভবত ষাটজন, আর উপপত্নী আশি জন, আর কুমারীর সংখ্যা অগণ্য;

9কিন্তু আমার কবুতর, আমার নিখুঁত প্রিয়া অনন্যা, সে তাঁর মায়ের একমাত্র দুহিতা, তাঁর জন্মদাত্রীর প্রিয়পাত্রী। কুমারীরা তাঁকে দেখে ধন্যা বলে সম্বোধন করেছে; রানি ও উপপত্নীরা তাঁর প্রশংসা করেছে।

10উনি কে, যিনি ভোরের আলোর মতো আবির্ভূত হচ্ছেন, যিনি চন্দ্রের মতো শুভ্র, সূর্যের মতো উজ্জ্বল, নক্ষত্রদের শোভাযাত্রার মতো ঐশ্বর্যময়?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.