15একইরকম মহামারি সেনা-ছাউনির ঘোড়া ও খচ্চর, উট ও গাধা, এবং অন্যান্য সব পশুকে আঘাত করবে।
16পরে জেরুশালেমকে যে সমস্ত জাতি আক্রমণ করেছিল তাদের বেঁচে থাকা লোকেরা সেই রাজার, সর্বশক্তিমান সদাপ্রভুর, উপাসনা করার জন্য এবং কুটিরবাস-পর্ব পালন করতে বছরের পর বছর আসবে।
17যদি পৃথিবীর জাতিদের মধ্যে কেউ সেই রাজার, সর্বশক্তিমান সদাপ্রভুর আরাধনা করার জন্য জেরুশালেমে না যায়, তবে সেই দেশে বৃষ্টি হবে না।
18যদি মিশরীয়েরা না যায় এবং উপাসনায় অংশ না নেয় তবে তাদের দেশেও বৃষ্টি হবে না। যে সকল জাতি কুটিরবাস-পর্ব পালন করতে আসবে না সদাপ্রভু তাদের উপরে মহামারি আনবেন।
19মিশর ও অন্যান্য যেসব জাতি কুটিরবাস-পর্ব পালন করার জন্য যাবে না তাদের এই শাস্তিই দেওয়া হবে।