সখরিয় 9

এক ভাববাণী: হদ্রক দেশের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য এবং দামাস্কাসের উপরে তা অবস্থান করবে— কেননা ইস্রায়েলের গোষ্ঠীগুলির ও অন্য সব মানুষের চোখ সদাপ্রভুর উপরে রয়েছে—

Zechariah 9:1 (UKJV) The burden of the word of the LORD in the land of Hadrach, and Damascus shall be the rest thereof: when the eyes of man, as of all the tribes of Israel, shall be toward the LORD.

1এক ভাববাণী: হদ্রক দেশের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য এবং দামাস্কাসের উপরে তা অবস্থান করবে— কেননা ইস্রায়েলের গোষ্ঠীগুলির ও অন্য সব মানুষের চোখ সদাপ্রভুর উপরে রয়েছে—

2আর হমাৎ-এর উপরেও, যে তার সীমানার কাছে, এবং সোর ও সীদোনের উপরে, যদিও তারা খুবই দক্ষ।

3সোর তার জন্য একটি দৃঢ় দুর্গ তৈরি করেছে; সে ধুলোর মতো রুপোর স্তূপ করেছে, এবং রাস্তার কাদার মতো সোনা জড়ো করেছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.