সখরিয় 9

হে আশায় পূর্ণ বন্দিরা, তোমরা তোমাদের দুর্গে ফিরে যাও; আমি আজই প্রতিজ্ঞা করছি যে আমি তোমাদের দুই গুণ আশীর্বাদ করব।

Zechariah 9:12 (UKJV) Turn you to the strong hold, all of you prisoners of hope: even to day do I declare that I will render double unto you;

10আমি ইফ্রয়িমের কাছ থেকে রথ নিয়ে নেব ও জেরুশালেমের যুদ্ধের ঘোড়া, এবং যুদ্ধের ধনুক ভেঙে ফেলা হবে। তিনি জাতিগণের মধ্যে শান্তি ঘোষণা করবেন। তাঁর শাসন এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত প্রসারিত হবে এবং নদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত হবে।

11তোমার ক্ষেত্রে, তোমার সঙ্গে স্থাপিত আমার নিয়মের রক্তের কারণে, আমি তোমার বন্দিদের নির্জলা গর্ত থেকে মুক্ত করে দেব।

12হে আশায় পূর্ণ বন্দিরা, তোমরা তোমাদের দুর্গে ফিরে যাও; আমি আজই প্রতিজ্ঞা করছি যে আমি তোমাদের দুই গুণ আশীর্বাদ করব।

13আমি যেমন ধনুক নত করি তেমনি যিহূদাকে নত করব এবং ইফ্রয়িমকে তিরের মতো ব্যবহার করব। হে সিয়োন, আমি তোমার ছেলেদের উত্তেজিত করে তুলব, হে গ্রীস, তোমার ছেলেদের বিরুদ্ধে, এবং তোমাকে যোদ্ধার তরোয়ালের মতো করব।

14তারপর সদাপ্রভু তাদের ঊর্ধ্বে দর্শন দেবেন; তাঁর তির বিদ্যুতের মতো চমকাবে। সার্বভৌম সদাপ্রভু তূরী বাজাবেন; তিনি দক্ষিণের ঝোড়ো বাতাসের মতো এগিয়ে যাবেন,

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.