3সোর তার জন্য একটি দৃঢ় দুর্গ তৈরি করেছে; সে ধুলোর মতো রুপোর স্তূপ করেছে, এবং রাস্তার কাদার মতো সোনা জড়ো করেছে।
4কিন্তু প্রভু তার সবকিছু দূর করে দেবেন আর তার সমুদ্রের শক্তিকে ধ্বংস করবেন, এবং আগুন তাকে গ্রাস করবে।
5অস্কিলোন তা দেখে ভয় পাবে; গাজা নিদারুণ যন্ত্রণায় কষ্ট পাবে, এবং ইক্রোণের দশাও তাই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না। গাজা তার রাজাকে হারাবে আর অস্কিলোনে কেউ বাস করবে না।
6বিদেশিরা অস্দোদ দখল করবে, এবং আমি ফিলিস্তিনীদের অহংকার শেষ করে দেব।
7আমি তাদের মুখ থেকে রক্ত, দাঁতের মধ্যে থেকে নিষিদ্ধ খাবার বের করব। যারা অবশিষ্ট থাকবে তারা আমাদের ঈশ্বরের লোক হবে আর তারা হবে যিহূদার একটি পরিবার গোষ্ঠী, এবং ইক্রোণ হবে যিবূষীয়ের মতো।