সফনিয় 1

হে ব্যবসাকেন্দ্রের বসবাসকারীরা তোমরা বিলাপ করো, কারণ তোমাদের সমস্ত বণিকেরা নিশ্চিহ্ন হয়ে যাবে, যারা রুপোর ব্যবসায়ী, তারাও বিনষ্ট হবে।

Zephaniah 1:11 (UKJV) Wail, all of you inhabitants of Maktesh, for all the merchant people are cut down; all they that bear silver are cut off.

9সেদিন আমি তাদের শাস্তি দেব যারা পরজাতিদের দেবতাদের উপাসনায় সম্মিলিত হয়, যারা নিজের দেবতার মন্দির অত্যাচার আর ছলনার দ্বারা লুন্ঠিত দ্রব্যে পূর্ণ করে।

10“সেদিনে,” সদাপ্রভু বলেন, “মাছ-ফটকের থেকে কান্নার শব্দ, নগরের নতুন অংশ থেকে বিলাপের ধ্বনি, এবং পাহাড়ের চারদিক সশব্দে ভেঙে পড়ার আওয়াজ শোনা যাবে।

11হে ব্যবসাকেন্দ্রের বসবাসকারীরা তোমরা বিলাপ করো, কারণ তোমাদের সমস্ত বণিকেরা নিশ্চিহ্ন হয়ে যাবে, যারা রুপোর ব্যবসায়ী, তারাও বিনষ্ট হবে।

12তখন আমি বাতি নিয়ে জেরুশালেমেতে অন্বেষণ করব যারা সন্তুষ্ট থাকে তাদের শাস্তি দেব, যারা দ্রাক্ষারসের তলানির মতো, আর ‘যারা মনে করে সদাপ্রভু কিছুই করবেন না, ভালো বা মন্দ।’

13তাদের ধনসম্পত্তি লুট করা হবে, তাদের ঘরগুলি ধ্বংস করা হবে। তারা নতুন ঘর নির্মাণ করলেও, তাতে তারা বসবাস করতে পারবে না; তারা দ্রাক্ষালতা লাগালেও, তার রস পান করতে পারবে না।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.