সফনিয় 2

এই সেই নগর যা হৈচৈপূর্ণ এবং নিরাপদে ছিল। সে নিজেকে বলত, “আমিই একমাত্র! আমাকে ছাড়া আর কেউই নেই।” সে কেমন ধ্বংস হয়ে গেছে, বন্যপশুদের আশ্রয়স্থান! যারা তার পাশ দিয়ে যায় হাত নেড়ে বিদ্রুপ করতে করতে যায়।

Zephaniah 2:15 (UKJV) This is the rejoicing city that dwelt carelessly, that said in her heart, I am, and there is none beside me: how is she become a desolation, a place for beasts to lie down in! every one that passes by her shall hiss, and wag his hand.

13তিনি উত্তর দিকের বিরুদ্ধে হাত বাড়িয়ে আসিরিয়াকে ধ্বংস করবেন, নীনবীকে একেবারে জনশূন্য এবং মরুভূমির মতো শুকনো করবেন।

14সেখানে গরু ও মেষের পাল এবং সব ধরনের প্রাণী শুয়ে থাকবে। মরু-প্যাঁচা ও ভুতুম-প্যাঁচারা তার থামগুলির উপরে ঘুমাবে। জানলার মধ্যে দিয়ে তাদের ডাক শোনা যাবে, পুরোনো বাড়ির ভাঙার ধ্বংসস্তূপ দরজার পথ ভরিয়ে দেবে সিডার গাছের তক্তাগুলিও খোলা পড়ে থাকবে।

15এই সেই নগর যা হৈচৈপূর্ণ এবং নিরাপদে ছিল। সে নিজেকে বলত, “আমিই একমাত্র! আমাকে ছাড়া আর কেউই নেই।” সে কেমন ধ্বংস হয়ে গেছে, বন্যপশুদের আশ্রয়স্থান! যারা তার পাশ দিয়ে যায় হাত নেড়ে বিদ্রুপ করতে করতে যায়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.