4গাজা পরিত্যাক্ত হবে অস্কিলোন ধ্বংস হবে। দিনের বেলার মধ্যেই অস্দোদকে খালি করে দেওয়া হবে এবং ইক্রোণবাসিদের উপড়ে ফেলা হবে।
5ধিক্ তোমাদের হে করেথীয়বাসীরা, যারা সমুদ্রের ধারে বসবাস করো; ফিলিস্তিনীদের দেশ কনান, তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর বাণী। তিনি বলেন, “আমি তোমাদের নষ্ট করব, কেউই রেহাই পাবে না।”
6সমুদ্রের ধারের তোমাদের এলাকা চারণভূমি হবে যেখানে মেষপালকদের জন্য কুয়ো এবং মেষদের জন্য খোঁয়াড় থাকবে।
7সেই এলাকা যিহূদা বংশের বেঁচে থাকা লোকেরা অধিকার করবে; সেখানে তারা চারণভূমি পাবে। সন্ধ্যায় তারা বিশ্রাম করবে অস্কিলোনবাসীদের বাসায়। তখন থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের যত্ন করবেন; তিনি তাদের অবস্থা ফিরাবেন।
8“আমি মোয়াবের অপমানের এবং অম্মোনীয়দের ঠাট্টার কথা শুনেছি, যারা আমার প্রজাদের অপমান করে তাদের দেশের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন করেছে।