সফনিয় 3

তারা কোনো দুষ্কর্ম করবে না; তারা মিথ্যা কথা বলবে না, ছলনার জিহ্বা তাদের মুখে আর পাওয়া না। তারা খাবে আর ঘুমাবে আর কেউই তাদের ভয় দেখাবে না।”

Zephaniah 3:13 (UKJV) The remnant of Israel shall not do iniquity, nor speak lies; neither shall a deceitful tongue be found in their mouth: for they shall feed and lie down, and none shall make them afraid.

11হে জেরুশালেম আমার প্রতি তুমি যা ভুল করেছিলে তার জন্য তুমি সেদিন লজ্জিত হবে না, কারণ তোমাদের মধ্যে থেকে অহংকারী ও গর্বিত লোকেদের বের করে দেব। আমার পবিত্র পাহাড়ে তারা আর কখন আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে না।

12কিন্তু আমি তোমাদের মধ্যে ছেড়ে দেব দীন ও নম্রদের। অবশিষ্টাংশ ইস্রায়েলীরা সদাপ্রভুর নামে আস্থা রাখবে।

13তারা কোনো দুষ্কর্ম করবে না; তারা মিথ্যা কথা বলবে না, ছলনার জিহ্বা তাদের মুখে আর পাওয়া না। তারা খাবে আর ঘুমাবে আর কেউই তাদের ভয় দেখাবে না।”

14হে সিয়োন-কন্যা, গান করো; হে ইস্রায়েল, জয়ধ্বনি করো! হে জেরুশালেম-কন্যা, তুমি খুশি হও ও অন্তর দিয়ে আনন্দ করো!

15সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন, তোমার শত্রুদের তাড়িয়ে দিয়েছেন। সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তোমার সঙ্গে আছেন; তুমি আর কখনও অমঙ্গলের ভয় করবে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.