15সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন, তোমার শত্রুদের তাড়িয়ে দিয়েছেন। সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তোমার সঙ্গে আছেন; তুমি আর কখনও অমঙ্গলের ভয় করবে না।
16সেইদিন তারা জেরুশালেমকে বলবে, “হে সিয়োন, ভয় করো না; তোমার হাত পঙ্গু হতে দিয়ো না।
17তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন, সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান। তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন; তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না, কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”
18“তোমার নির্দিষ্ট উৎসব পালন না করতে পারার জন্য যারা শোক করে তা আমি তোমার থেকে দূর করে দেব, যা তোমার কাছে বোঝা এবং নিন্দা।
19যারা তোমাদের উপর নিপীড়িন করেছে সেই সময় আমি তাদের শাস্তি দেব। আমি খোঁড়াদের উদ্ধার করব; আমি নির্বাসিতদের একত্রিত করব। প্রত্যেক দেশে যেখানে তারা লজ্জা সহ্য করেছে আমি তাদের প্রশংসা ও সম্মান দান করব।