সফনিয় 3

যারা তোমাদের উপর নিপীড়িন করেছে সেই সময় আমি তাদের শাস্তি দেব। আমি খোঁড়াদের উদ্ধার করব; আমি নির্বাসিতদের একত্রিত করব। প্রত্যেক দেশে যেখানে তারা লজ্জা সহ্য করেছে আমি তাদের প্রশংসা ও সম্মান দান করব।

Zephaniah 3:19 (UKJV) Behold, at that time I will undo all that afflict you: and I will save her that haltes, and gather her that was driven out; and I will get them praise and fame in every land where they have been put to shame.

17তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন, সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান। তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন; তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না, কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”

18“তোমার নির্দিষ্ট উৎসব পালন না করতে পারার জন্য যারা শোক করে তা আমি তোমার থেকে দূর করে দেব, যা তোমার কাছে বোঝা এবং নিন্দা।

19যারা তোমাদের উপর নিপীড়িন করেছে সেই সময় আমি তাদের শাস্তি দেব। আমি খোঁড়াদের উদ্ধার করব; আমি নির্বাসিতদের একত্রিত করব। প্রত্যেক দেশে যেখানে তারা লজ্জা সহ্য করেছে আমি তাদের প্রশংসা ও সম্মান দান করব।

20সেই সময় আমি তোমাদের একত্রিত করব; সেই সময় আমি তোমাদের ফিরিয়ে আনব। পৃথিবীর সমগ্র জাতিদের মধ্যে আমি তোমাদের সম্মান ও প্রশংসা দান করব তোমাদের চোখের সামনেই আমি তোমাদের অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করব,” সদাপ্রভু বলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.