1 বংশাবলি 23

অম্রামের ছেলেরা: হারোণ ও মোশি। মহাপবিত্র জিনিসপত্র উৎসর্গ করার, সদাপ্রভুর সামনে বলিদান করার, তাঁর সামনে পরিচর্যা করার ও চিরকাল তাঁর নামে আশীর্বাদ ঘোষণা করার উদ্দেশে হারোণকে তথা তাঁর বংশধরদের চিরকালের জন্য অন্যদের থেকে আলাদা করে দেওয়া হল।

1 Chronicles 23:13 (UKJV) The sons of Amram; Aaron and Moses: and Aaron was separated, that he should sanctify the most holy things, he and his sons for ever, to burn incense before the LORD, to minister unto him, and to bless in his name for ever.

11যহৎ বড়ো ছেলে ছিলেন এবং দ্বিতীয়জন ছিলেন সীষ, কিন্তু যিয়ূশ ও বরীয়ের ছেলের সংখ্যা খুব একটি বেশি ছিল না; তাই তাদের একটিই বংশরূপে গণ্য করা হল এবং একই কাজ করার দায়িত্ব তাদের দেওয়া হল।

12কহাতের ছেলেরা: অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল—মোট চারজন।

13অম্রামের ছেলেরা: হারোণ ও মোশি। মহাপবিত্র জিনিসপত্র উৎসর্গ করার, সদাপ্রভুর সামনে বলিদান করার, তাঁর সামনে পরিচর্যা করার ও চিরকাল তাঁর নামে আশীর্বাদ ঘোষণা করার উদ্দেশে হারোণকে তথা তাঁর বংশধরদের চিরকালের জন্য অন্যদের থেকে আলাদা করে দেওয়া হল।

14ঈশ্বরের লোক মোশির ছেলেদেরও লেবীয় বংশের অংশবিশেষ বলে ধরা হত।

15মোশির ছেলেরা: গের্শোম ও ইলীয়েষর।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.