12কহাতের ছেলেরা: অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল—মোট চারজন।
13অম্রামের ছেলেরা: হারোণ ও মোশি। মহাপবিত্র জিনিসপত্র উৎসর্গ করার, সদাপ্রভুর সামনে বলিদান করার, তাঁর সামনে পরিচর্যা করার ও চিরকাল তাঁর নামে আশীর্বাদ ঘোষণা করার উদ্দেশে হারোণকে তথা তাঁর বংশধরদের চিরকালের জন্য অন্যদের থেকে আলাদা করে দেওয়া হল।
14ঈশ্বরের লোক মোশির ছেলেদেরও লেবীয় বংশের অংশবিশেষ বলে ধরা হত।
15মোশির ছেলেরা: গের্শোম ও ইলীয়েষর।
16গের্শোমের বংশধরেরা: প্রথম স্থানে ছিলেন শবূয়েল।