14ঈশ্বরের লোক মোশির ছেলেদেরও লেবীয় বংশের অংশবিশেষ বলে ধরা হত।
15মোশির ছেলেরা: গের্শোম ও ইলীয়েষর।
16গের্শোমের বংশধরেরা: প্রথম স্থানে ছিলেন শবূয়েল।
17ইলীয়েষরের বংশধরেরা: প্রথম স্থানে ছিলেন রহবিয়। ইলীয়েষরের আর কোনও ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলেরা সংখ্যায় ছিল প্রচুর।
18যিষ্হরের ছেলেরা: প্রথম স্থানে ছিলেন শলোমীৎ।