2মশেলিমিয়ের কয়েকটি ছেলে ছিল: বড়ো ছেলে সখরিয়, দ্বিতীয়জন যিদীয়েল, তৃতীয়জন সবদিয়, চতুর্থজন যৎনীয়েল,
3পঞ্চমজন এলম, ষষ্ঠজন যিহোহানন এবং সপ্তমজন ইলিহৈনয়।
4ওবেদ-ইদোমেরও কয়েকটি ছেলে ছিল: বড়ো ছেলে শময়িয়, দ্বিতীয়জন যিহোষাবদ, তৃতীয়জন যোয়াহ, চতুর্থজন সাখর, পঞ্চমজন নথনেল,
5ষষ্ঠজন অম্মীয়েল, সপ্তমজন ইষাখর এবং অষ্টমজন পিয়ূল্লতয়। (কারণ ঈশ্বর ওবেদ-ইদোমকে আশীর্বাদ করলেন)
6ওবেদ-ইদোমের ছেলে শময়িয়েরও এমন কয়েকটি ছেলে ছিল, যারা তাদের পিতৃকুলে নেতা হলেন, যেহেতু তারা ছিলেন যথেষ্ট যোগ্যতাসম্পন্ন পুরুষ।