7শময়িয়ের ছেলেরা হলেন: অৎনি, রফায়েল, ওবেদ ও ইলসাবদ; তাঁর আত্মীয়দের মধ্যে ইলীহূ ও সমথিয়ও যোগ্যতাসম্পন্ন পুরুষ ছিলেন।
8এরা সবাই ওবেদ-ইদোমের বংশধর; তারা এবং তাদের ছেলে ও আত্মীয়রা সবাই কাজ করার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী ও যোগ্যতাসম্পন্ন পুরুষ ছিলেন—ওবেদ-ইদোমের বংশধর, মোট 62 জন।
9মশেলিমিয়ের কয়েকটি ছেলে ও আত্মীয় ছিল, যারা যোগ্যতাসম্পন্ন পুরুষ—মোট 18 জন।
10মরারীয় হোষার কয়েকটি ছেলে ছিল: প্রথমজন সিম্রি (যদিও তিনি বড়ো ছেলে ছিলেন না, তবুও তাঁর বাবা তাঁকেই প্রধান পদে নিযুক্ত করলেন),
11দ্বিতীয়জন হিল্কিয়, তৃতীয়জন টবলিয় এবং চতুর্থজন সখরিয়। হোষার ছেলে ও আত্মীয়দের সংখ্যা মোট 13 জন।