9মশেলিমিয়ের কয়েকটি ছেলে ও আত্মীয় ছিল, যারা যোগ্যতাসম্পন্ন পুরুষ—মোট 18 জন।
10মরারীয় হোষার কয়েকটি ছেলে ছিল: প্রথমজন সিম্রি (যদিও তিনি বড়ো ছেলে ছিলেন না, তবুও তাঁর বাবা তাঁকেই প্রধান পদে নিযুক্ত করলেন),
11দ্বিতীয়জন হিল্কিয়, তৃতীয়জন টবলিয় এবং চতুর্থজন সখরিয়। হোষার ছেলে ও আত্মীয়দের সংখ্যা মোট 13 জন।
12দ্বাররক্ষীদের এই বিভাগগুলির কাজ ছিল তাদের নেতাদের মাধ্যমে সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করে যাওয়া, ঠিক যেভাবে তাদের আত্মীয়রাও তা করতেন।
13ছোটো-বড়ো নির্বিশেষে, তাদের বংশানুসারে প্রত্যেকটি দরজার জন্য গুটিকাপাত করা হল।