1 বংশাবলি 27

তিনি সেই বনায়, যিনি সেই ত্রিশজনের মধ্যে একজন বলবান যোদ্ধা ছিলেন এবং সেই ত্রিশজনের নেতাও হলেন। তাঁর ছেলে অম্মীষাবাদ তাঁর বিভাগের নেতা ছিলেন।

1 Chronicles 27:6 (UKJV) This is that Benaiah, who was mighty among the thirty, and above the thirty: and in his course was Ammizabad his son.

4দ্বিতীয় মাসের জন্য সেই বিভাগের দায়িত্বে ছিলেন অহোহীয় দোদয়; তাঁর বিভাগের নেতা ছিলেন মিক্লোৎ। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।

5তৃতীয় মাসের জন্য সৈন্যদলের তৃতীয় সেনাপতি হলেন যাজক যিহোয়াদার ছেলে বনায়। তিনিই প্রধান ছিলেন ও তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।

6তিনি সেই বনায়, যিনি সেই ত্রিশজনের মধ্যে একজন বলবান যোদ্ধা ছিলেন এবং সেই ত্রিশজনের নেতাও হলেন। তাঁর ছেলে অম্মীষাবাদ তাঁর বিভাগের নেতা ছিলেন।

7চতুর্থ মাসের জন্য চতুর্থ সেনাপতি হলেন যোয়াবের ভাই অসাহেল; তাঁর ছেলে সবদিয় তাঁর উত্তরাধিকারী হলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।

8পঞ্চম মাসের জন্য পঞ্চম সেনাপতি হলেন যিষ্রাহীয় শমহূৎ। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.