1 বংশাবলি 4

যাবেষ ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে চিৎকার করে বললেন, “ওহো, তুমি যদি আমায় আশীর্বাদ করতে ও আমার এলাকা বিস্তার করতে! তোমার হাত আমার সঙ্গে থাকুক, ও আমাকে অনিষ্ট থেকে রক্ষা করুক, যেন আমি ব্যথাবেদনা থেকে মুক্ত থাকতে পারি।” আর ঈশ্বর তাঁর অনুরোধ মঞ্জুর করলেন।

1 Chronicles 4:10 (UKJV) And Jabez called on the God of Israel, saying, Oh that you would bless me indeed, and enlarge my coast, and that yours hand might be with me, and that you would keep me from evil, that it may not grieve me! And God granted him that which he requested.

8ও কোষ, যিনি আনূব ও সোবেবার এবং হারুমের ছেলে অহর্হল বংশের পূর্বপুরুষ ছিলেন।

9যাবেষ তাঁর ভাইদের চেয়ে বেশি সম্মানিত ছিলেন। এই বলে তাঁর মা তাঁর নাম রেখেছিলেন যাবেষ, যে, “ব্যথাবেদনার মধ্যে দিয়ে আমি তাকে জন্ম দিয়েছি।”

10যাবেষ ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে চিৎকার করে বললেন, “ওহো, তুমি যদি আমায় আশীর্বাদ করতে ও আমার এলাকা বিস্তার করতে! তোমার হাত আমার সঙ্গে থাকুক, ও আমাকে অনিষ্ট থেকে রক্ষা করুক, যেন আমি ব্যথাবেদনা থেকে মুক্ত থাকতে পারি।” আর ঈশ্বর তাঁর অনুরোধ মঞ্জুর করলেন।

11শূহের ভাই কলূব সেই মহীরের বাবা, যিনি ইষ্টোনের বাবা।

12ইষ্টোন বেথ-রাফা, পাসেহ ও সেই তহিন্নের বাবা, যিনি ঈরনাহসের বাবা। এরাই রেকার লোকজন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.