9যাবেষ তাঁর ভাইদের চেয়ে বেশি সম্মানিত ছিলেন। এই বলে তাঁর মা তাঁর নাম রেখেছিলেন যাবেষ, যে, “ব্যথাবেদনার মধ্যে দিয়ে আমি তাকে জন্ম দিয়েছি।”
10যাবেষ ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে চিৎকার করে বললেন, “ওহো, তুমি যদি আমায় আশীর্বাদ করতে ও আমার এলাকা বিস্তার করতে! তোমার হাত আমার সঙ্গে থাকুক, ও আমাকে অনিষ্ট থেকে রক্ষা করুক, যেন আমি ব্যথাবেদনা থেকে মুক্ত থাকতে পারি।” আর ঈশ্বর তাঁর অনুরোধ মঞ্জুর করলেন।
11শূহের ভাই কলূব সেই মহীরের বাবা, যিনি ইষ্টোনের বাবা।
12ইষ্টোন বেথ-রাফা, পাসেহ ও সেই তহিন্নের বাবা, যিনি ঈরনাহসের বাবা। এরাই রেকার লোকজন।
13কনসের ছেলেরা: অৎনীয়েল ও সরায়। অৎনীয়েলের ছেলেরা: হথৎ ও মিয়োনোথয়।