10যাবেষ ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে চিৎকার করে বললেন, “ওহো, তুমি যদি আমায় আশীর্বাদ করতে ও আমার এলাকা বিস্তার করতে! তোমার হাত আমার সঙ্গে থাকুক, ও আমাকে অনিষ্ট থেকে রক্ষা করুক, যেন আমি ব্যথাবেদনা থেকে মুক্ত থাকতে পারি।” আর ঈশ্বর তাঁর অনুরোধ মঞ্জুর করলেন।
11শূহের ভাই কলূব সেই মহীরের বাবা, যিনি ইষ্টোনের বাবা।
12ইষ্টোন বেথ-রাফা, পাসেহ ও সেই তহিন্নের বাবা, যিনি ঈরনাহসের বাবা। এরাই রেকার লোকজন।
13কনসের ছেলেরা: অৎনীয়েল ও সরায়। অৎনীয়েলের ছেলেরা: হথৎ ও মিয়োনোথয়।
14মিয়োনোথয় অফ্রার বাবা। সরায় সেই যোয়াবের বাবা, যিনি গী-হরসীমের বাবা। যেহেতু সেখানকার লোকজন সুদক্ষ কর্মী ছিল, তাই সেই স্থানটিকে এই নামেই ডাকা হত।