1যিহূদার বংশধরেরা: পেরস, হিষ্রোণ, কর্মি, হূর ও শোবল।
2শোবলের ছেলে রায়া যহৎ-এর বাবা, এবং যহৎ অহূময় ও লহদের বাবা। এরাই সরাথীয় বংশ।
3এরা ঐটমের ছেলে: যিষ্রিয়েল, যিশ্মা ও যিদবশ। তাদের বোনের নাম হৎসলিল-পোনী।
4গদোরের বাবা পনূয়েল, এবং হূশের বাবা এষর। এরাই ইফ্রাথার বড়ো ছেলে ও বেথলেহেমের বাবা হূরের বংশধর।