37ও শমিয়িয়ের ছেলে সিম্রি, তার ছেলে যিদয়িয়, তার ছেলে অলোন, তার ছেলে শিফি, তার ছেলে সীষঃ।
38যাদের নাম উপরে নথিভুক্ত করা হয়েছে তারা তাদের বংশের নেতা ছিলেন। তাদের পরিবারগুলি প্রচুর সংখ্যায় বৃদ্ধি পেয়েছিল,
39এবং তাদের পশুপালের জন্য চারণভূমির সন্ধান করতে করতে তারা উপত্যকার পূর্বদিকে গদোরের প্রান্তদেশ পর্যন্ত চলে গেলেন।
40তারা উর্বর, উপযুক্ত চারণভূমির সন্ধান পেয়েছিলেন, এবং সেই দেশটি ছিল সুপরিসর, শান্তিপূর্ণ ও নির্জন। আগে সেখানে হাম বংশীয় কিছু লোকজন বসবাস করত।
41যাদের নাম নথিভুক্ত হল, তারা যিহূদার রাজা হিষ্কিয়ের সময়ে এলেন। তারা হাম বংশীয় লোকদের বাসস্থান ও সেখানে থাকা মিয়ূনীয়দেরও আক্রমণ করলেন এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দিলেন, আজও পর্যন্ত যা স্পষ্ট হয়ে আছে। পরে তারা তাদের স্থানে বসতি স্থাপন করলেন, যেহেতু সেখানে তাদের পশুপালের জন্য চারণভূমি ছিল।