1 বংশাবলি 4

তারা উর্বর, উপযুক্ত চারণভূমির সন্ধান পেয়েছিলেন, এবং সেই দেশটি ছিল সুপরিসর, শান্তিপূর্ণ ও নির্জন। আগে সেখানে হাম বংশীয় কিছু লোকজন বসবাস করত।

1 Chronicles 4:40 (UKJV) And they found fat pasture and good, and the land was wide, and quiet, and peaceable; for they of Ham had dwelt there of old.

38যাদের নাম উপরে নথিভুক্ত করা হয়েছে তারা তাদের বংশের নেতা ছিলেন। তাদের পরিবারগুলি প্রচুর সংখ্যায় বৃদ্ধি পেয়েছিল,

39এবং তাদের পশুপালের জন্য চারণভূমির সন্ধান করতে করতে তারা উপত্যকার পূর্বদিকে গদোরের প্রান্তদেশ পর্যন্ত চলে গেলেন।

40তারা উর্বর, উপযুক্ত চারণভূমির সন্ধান পেয়েছিলেন, এবং সেই দেশটি ছিল সুপরিসর, শান্তিপূর্ণ ও নির্জন। আগে সেখানে হাম বংশীয় কিছু লোকজন বসবাস করত।

41যাদের নাম নথিভুক্ত হল, তারা যিহূদার রাজা হিষ্কিয়ের সময়ে এলেন। তারা হাম বংশীয় লোকদের বাসস্থান ও সেখানে থাকা মিয়ূনীয়দেরও আক্রমণ করলেন এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দিলেন, আজও পর্যন্ত যা স্পষ্ট হয়ে আছে। পরে তারা তাদের স্থানে বসতি স্থাপন করলেন, যেহেতু সেখানে তাদের পশুপালের জন্য চারণভূমি ছিল।

42এবং এই শিমিয়োনীয়দের মধ্যে 500 জন সেয়ীরের পার্বত্য এলাকা দখল করল, যাদের নেতৃত্বে ছিলেন যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.