5তকোয়ের বাবা অস্হূরের দুই স্ত্রী ছিল, যাদের নাম হিলা ও নারা।
6নারা তাঁর ঔরসে অহুষম, হেফর, তৈমনি ও অহষ্টরিকে জন্ম দিলেন। এরাই নারার বংশধর।
7হিলার ছেলেরা: সেরৎ, যিৎসোহর, ইৎনন,
8ও কোষ, যিনি আনূব ও সোবেবার এবং হারুমের ছেলে অহর্হল বংশের পূর্বপুরুষ ছিলেন।
9যাবেষ তাঁর ভাইদের চেয়ে বেশি সম্মানিত ছিলেন। এই বলে তাঁর মা তাঁর নাম রেখেছিলেন যাবেষ, যে, “ব্যথাবেদনার মধ্যে দিয়ে আমি তাকে জন্ম দিয়েছি।”