28শমূয়েলের ছেলেরা: বড়ো ছেলে যোয়েল ও দ্বিতীয় ছেলে অবিয়।
29মরারির বংশধরেরা: মহলি, তাঁর ছেলে লিব্নি, তাঁর ছেলে শিমিয়ি, তাঁর ছেলে উষ,
30তাঁর ছেলে শিমিয়, তাঁর ছেলে হগিয়, তাঁর ছেলে অসায়।
31নিয়ম-সিন্দুকটি সদাপ্রভুর গৃহে বিশ্রামস্থান লাভের পর দাউদ সেই গৃহে গানবাজনা করার দায়িত্ব যাদের হাতে তুলে দিলেন, তারা এইসব লোক।
32যতদিন না শলোমন জেরুশালেমে সদাপ্রভুর মন্দির নির্মাণ করলেন, ততদিন তারা সমাগম তাঁবুর, সেই সমাগম তাঁবুর সামনে গানবাজনা সমেত পরিচর্যা করে গেলেন। তাদের জন্য নিরূপিত নিয়মানুসারে তারা তাদের কর্তব্য পালন করে যেতেন।