27তাঁর ছেলে ইলীয়াব, তাঁর ছেলে যিরোহম, তাঁর ছেলে ইল্কানা ও তাঁর ছেলে শমূয়েল।
28শমূয়েলের ছেলেরা: বড়ো ছেলে যোয়েল ও দ্বিতীয় ছেলে অবিয়।
29মরারির বংশধরেরা: মহলি, তাঁর ছেলে লিব্নি, তাঁর ছেলে শিমিয়ি, তাঁর ছেলে উষ,
30তাঁর ছেলে শিমিয়, তাঁর ছেলে হগিয়, তাঁর ছেলে অসায়।
31নিয়ম-সিন্দুকটি সদাপ্রভুর গৃহে বিশ্রামস্থান লাভের পর দাউদ সেই গৃহে গানবাজনা করার দায়িত্ব যাদের হাতে তুলে দিলেন, তারা এইসব লোক।