55তাদের যিহূদা অঞ্চলের হিব্রোণ ও সেখানকার চারপাশের চারণভূমিগুলি দেওয়া হল।
56কিন্তু ক্ষেতজমি ও নগর ঘিরে থাকা গ্রামগুলি দেওয়া হল যিফূন্নির ছেলে কালেবকে।
57অতএব হারোণের বংশধরদের দেওয়া হল হিব্রোণ (এক আশ্রয়-নগর), ও লিব্না, যত্তীর, ইষ্টিমোয়,
58হিলেন, দবীর,
59আশন, যুটা ও বেত-শেমশ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাদের দেওয়া হল।