57অতএব হারোণের বংশধরদের দেওয়া হল হিব্রোণ (এক আশ্রয়-নগর), ও লিব্না, যত্তীর, ইষ্টিমোয়,
58হিলেন, দবীর,
59আশন, যুটা ও বেত-শেমশ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাদের দেওয়া হল।
60বিন্যামীন বংশ থেকে তাদের দেওয়া হল গিবিয়োন, গেবা, আলেমৎ ও অনাথোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাদের দেওয়া হল। কহাতীয় বংশের মধ্যে ভাগ করে দেওয়া নগরের সংখ্যা দাঁড়িয়েছিল মোট তেরোটি।
61কহাতের বাদবাকি বংশধরদের মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে দশটি নগর দেওয়া হল।