9তাদের বংশতালিকায় 20,200 জন যোদ্ধা নথিভুক্ত হল।
10যিদীয়েলের ছেলে: বিলহন। বিলহনের ছেলেরা: যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কানান্না, সেথন, তর্শীশ ও অহীশহর।
11যিদীয়েলের এইসব ছেলে পরিবারের কর্তা ছিলেন। 17,200 জন যোদ্ধা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।
12শুপ্পিমীয় ও হুপ্পিমীয়রা ঈরের বংশধর, এবং হূশীয়রা অহেরের বংশধর।
13নপ্তালির ছেলেরা: যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম—এরা বিলহার বংশধর।