2তোলয়ের ছেলেরা: উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিবসম ও শমূয়েল—তাদের পরিবারের কর্তা। দাউদের রাজত্বকালে, তোলয়ের যেসব বংশধর তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা 22,600 জন।
3উষির ছেলে: যিষ্রাহিয়। যিষ্রাহিয়ের ছেলেরা: মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। এই পাঁচজনই প্রধান ছিলেন।
4তাদের পারিবারিক বংশতালিকানুসারে, তাদের কাছে 36,000 জন লোক যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, কারণ তাদের অনেকগুলি স্ত্রী ও সন্তানসন্ততি ছিল।
5ইষাখরের সব বংশোদ্ভুক্ত যেসব আত্মীয়স্বজন তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা মোট 87,000 জন।
6বিন্যামীনের ছেলেরা তিনজন: বেলা, বেখর ও যিদীয়েল।